প্রশ্নোত্তর (FAQ)
সাইন-ইন, অর্ডার, ডেলিভারি, COD, পেমেন্ট, ট্র্যাকিং ও রিটার্ন—সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর।
সাধারণ
কীভাবে সাইন-ইন বা রেজিস্টার করব?
Shopliy-তে মোবাইল OTP লগইন ব্যবহার করা হয়। আপনার বাংলাদেশি মোবাইল নম্বর দিন, SMS-এ পাঠানো একবারের কোড লিখুন—আলাদা পাসওয়ার্ড লাগে না। প্রথমবার OTP verify করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়।
চেকআউটে OTP কেন লাগে?
অর্ডারে ব্যবহৃত মোবাইল নম্বর যাচাই করতে OTP লাগে। এতে ভুল নম্বর, প্রতারণামূলক অর্ডার ও ডেলিভারি ব্যর্থতা কমে। একই নম্বর অর্ডার ট্র্যাক–এও ব্যবহার হয়।
অর্ডার ও ডেলিভারি
কোথায় ডেলিভারি দেন?
বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হয়। চেকআউটে ঠিকানা দিলে শিপিং ফি ও সরবরাহের আনুমানিক সময় দেখাবে। কিছু দূরবর্তী এলাকায় সময় একটু বেশি লাগতে পারে।
ডেলিভারি কত দিন লাগে?
অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত ঢাকা/নগরীতে ১–৩ কর্মদিবস, অন্যান্য জেলায় ৩–৭ কর্মদিবস (কুরিয়ার ও এলাকা ভেদে)। ব্যস্ত সময়, আবহাওয়া বা কুরিয়ার ডিলে হলে সময় বাড়তে পারে—অর্ডার ট্র্যাক থেকে স্ট্যাটাস দেখুন।
ক্যাশ অন ডেলিভারি (COD) আছে?
অবস্থান, অর্ডারের মূল্য ও পণ্যের ধরন অনুযায়ী COD থাকতে পারে। চেকআউটে পেমেন্ট অপশন হিসেবে COD দেখা গেলেই নির্বাচন করতে পারবেন। COD-এ ডেলিভারির সময় নির্ধারিত টাকা প্রস্তুত রাখুন।
অনলাইন পেমেন্ট কীভাবে করব?
চেকআউটে উপলব্ধ অনলাইন পেমেন্ট পদ্ধতি (মোবাইল ব্যাংকিং, কার্ড ইত্যাদি) দেখাবে। সফল পেমেন্টের পর অর্ডার কনফার্ম হবে। পেমেন্ট ব্যর্থ হলে আবার চেষ্টা করুন বা অন্য পদ্ধতি বেছে নিন।
অর্ডার কীভাবে ট্র্যাক করব?
অর্ডার ট্র্যাক পেজে অর্ডার নম্বর ও অর্ডারের মোবাইল নম্বর দিন। লগইন থাকলে আমার অর্ডার থেকে সব অর্ডারের বিস্তারিত ও স্ট্যাটাস দেখুন।
অর্ডার বদল বা বাতিল করতে পারব?
যত দ্রুত সম্ভব অর্ডার ট্র্যাক বা যোগাযোগের মাধ্যমে জানান। প্যাকিং/কুরিয়ারে হস্তান্তরের আগে পরিবর্তন সম্ভব হতে পারে; পরে বাতিল বা ঠিকানা বদল নাও হতে পারে।
রিটার্ন ও অ্যাকাউন্ট
রিটার্ন, ফেরত বা এক্সচেঞ্জ নীতি কী?
সাধারণ নিয়ম: আমরা বিক্রিত পণ্যের রিটার্ন, ফেরত ও এক্সচেঞ্জ গ্রহণ করি, তবে সর্তসাপেক্ষে। সময়সীমা, পণ্যের অবস্থা ও কারণ রিটার্ন নীতি অনুযায়ী প্রযোজ্য হবে।
ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করব?
ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে যোগাযোগ করুন। অর্ডার নম্বর, পণ্যের নাম ও ছবি/ভিডিও প্রমাণ দিন। রিটার্ন নীতি অনুযায়ী পর্যালোচনা করে সমাধান দেওয়া হবে।
কেনাকাটা ও পণ্য
উইশলিস্ট কীভাবে ব্যবহার করব?
পণ্য পেজে হার্ট/উইশলিস্ট বাটনে ক্লিক করলে পছন্দের তালিকায় যোগ হবে। পরে লগইন করে উইশলিস্ট থেকে দেখে কার্টে নিতে পারবেন।
অ্যাকাউন্ট ছাড়া অর্ডার করা যায়?
চেকআউটে মোবাইল OTP verify করলেই অর্ডার সম্পন্ন হয়; আলাদা রেজিস্ট্রেশন ফর্ম লাগে না। পরে একই নম্বর দিয়ে লগইন করে অর্ডার ইতিহাস দেখতে পারবেন।
দাম BDT-তে দেখায়?
হ্যাঁ, সাধারণত সব দাম বাংলাদেশি টাকায় (BDT) প্রদর্শিত হয়। চেকআউটে শিপিং ও মোট মূল্য স্পষ্ট দেখাবে।